Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর নদ্দার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ২২:৩৭

ঢাকা: রাজধানীর নদ্দা এলাকার ফুটওভার ব্রিজের পাশের একটি ইলেকট্রিক সামগ্রির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে আগুনের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রাশেদ বিন খালিদ সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাত ৯টা ৮ মিনিটে আমাদের কাছে নদ্দায় ফুটপাতের একটি দোকানের আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর