Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১২:৪৪ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৩:৪৫

গ্রিন লাইফ হাসপাতাল।

ঢাকা: রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে গ্রিন রোডের এই হাসপাতালটিতে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম সারাবাংলাকে বলেন, ১৫ তলা ভবনের ৬ তলায় ধোঁয়া দেখা গেছে। আমাদের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সেখানে পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, বড় কিছু হয়নি। শুধু ধোঁয়া আছে। তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানাতে পারেননি তিনি।

এদিকে, আগুন লাগার খবরে হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সারাবাংলা/এমএইচ/ইআ