Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে ‘এলেক্স গ্রুপের’ প্রধানকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ২১:১০

‘এলেক্স গ্রুপ’র প্রধান ইমন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ‘এলেক্স গ্রুপ’র প্রধান ইমনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী রোড বেড়িবাঁধের ঢালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে ‘এলেক্স গ্রুপ’ এবং ‘আরমান-শাহরুখ গ্রুপ’র মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা ইমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

পরে তাকে উদ্ধার করে দ্রুত শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ইমন নিজেই একজন চিহ্নিত সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। আটকরা হলেন- মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫)।

আটককৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি চাপাতি, ১টি কাটার এবং ১টি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর