Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে পোড়া মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ২০:৫৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত এক ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শরীর পুড়ে যাওয়ায় বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে মৌচাক ফ্লাইওভারের ওপরে জোড়ার মাঝে ফাঁকা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করে শাহজাহানপুর থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বলেন, গতরাতে ট্রিপোল নাইনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ওই পোড়া মরদেহ পাওয়া যায়। সম্পূর্ণ পুড়ে যাওয়ায় পুরুষ নাকি মহিলা বুঝা যাচ্ছে না। এমনকি বয়স নির্ধারণ করাও সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, শুক্রবার রাতে মৌচাক ফ্লাইওভারের ওপরে একটি আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে। গতরাতে সিটি করপোরেশনের লোকজন ময়লার কাজ করতে এসে পোড়া মরদেহ দেখতে পায়। এরপর ট্রিপোল নাইনে ফোন দেয়। ধারণা করা হচ্ছে আগুনে পুড়ে মারা গেছে ওই ব্যক্তি।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর