Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১২:৫১

ঢাকা: রাজধানীর ডেমরায় আমুলিয়া মডেল টাউন এলাকায় একটি কালি তৈটির (কেমিক্যাল) টিনশেট কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ আগুনের খবর পায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চারটি ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করেছে। পথে আরও ইউনিট রয়েছে।

সারাবাংলা/ইউজে/ই