Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, ফায়ারফাইটারসহ দগ্ধ ২

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৬:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানী ঢাকার ডেমরায় আমুলিয়া মডেল টাউন এলাকায় একটি কালি তৈরির টিনশেট কারখানার আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক ফায়ারফাইটারসহ দুইজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা কর্মচারী মো. সুজন (২২) ও ফায়জর ফাইটার মো. নাঈম হোসাইন (২৮)।

হাসপাতালে সুজনের সহকর্মী মো. সোহেল জানান, বৃহস্পতিবার সকালের দিকে আমুলিয়া মডেল টাউন এলাকার ইমো রোটো ফ্লেক্সি প্যাক কালি তৈরির কারখানার ভিতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। সেখান থেকে সুজন দগ্ধ হয়। পরে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সুজনের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হরিপুর গ্রামে। বাবার নাম মো. সুরুজ্জামান মিয়ার। তিনি ওই কারখানার মেশিন অপারেটর কাজ করেন। দগ্ধ নাঈম হোসেন বঙ্গবাজার ইউনিটের ফায়ারম্যান হিসেবে কর্মরত।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, ডেমরার আমুলিয়া থেকে ওই কারখানার কর্মচারী ও এক ফায়ারম্যান আমাদের এখানে এসেছে। কর্মচারী সুজনের ৬০ শতাংশ ও ফায়ার ফাইটার নাঈম হোসেনের ডান পায়ে সামান্য দগ্ধ হয়েছে।

এর আগে, ডেমরায় আমুলিয়া মডেল টাউন এলাকায় একটি কালি তৈরির কারখানায় সকাল ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১৭ মিনিটের মধ্যে ঘটনা স্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডেমরা ও সিদ্দিক বাজারের মোট ৮টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সারাবাংলা/এমএইচ/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

ইবির ৪ বিভাগে নতুন সভাপতি নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫০

আরো