Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কালশীর বাউনিয়া বস্তির আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট, পানির তীব্র সংকট

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ২১:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে বাউনিয়া বস্তি পুলিশ উচ্ছেদ করতে যাওয়া গিয়ে ব্যর্থ হওয়ার পর এবার সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করলেও পানির তীব্র সংকটে বেশ বেগ পেতে হচ্ছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম আগুন লাগার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কালশী বস্তিতে আগুনের সংবাদ পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

আনোয়ারুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে দূর্ঘটনাস্থলে পানির সংকট রয়েছে। এ কারণে আগুন নেভাতে তীব্র বেগ পেতে হচ্ছে আমাদের।

এর আগে, গত ২০ মে বুধবার বাউনিয়া বাঁধ বস্তি এলাকায় সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর হামলা চালানোর ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের অন্তত পাঁচ থেকে ছয়জন সদস্য আহত হয়েছেন।

মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার বলেন, উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিজ্ঞাপন

ইবির ৪ বিভাগে নতুন সভাপতি নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫০

আরো

সম্পর্কিত খবর