Monday 15 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর উত্তরায় মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৭:৪৮

মরদেহ। প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর উত্তরা থানার আজমপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল করিম (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে রাস্তা আজমপুর কাচাবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃতের শ্যালক মাসুদ পারভেজ জানান, তাদের বাড়ি পঞ্চগড় সদরে। বর্তমানে উত্তরা আজমপুর ৬ নম্বর সেকশনের ১০ নম্বর রোডে থাকেন। সকালে বাসা থেকে বের হয়ে রাস্তায় হাটছিলেন। আজমপুর কাচাবাজরের পাশে রাস্তা পার হচ্ছিলেন ফজলুল করিম। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হন। পথচারীরা তাকে দ্রুত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে মারা যায়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য উত্তরা পূর্ব থানায় জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর