Tuesday 16 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদাবর থানার ওসি-এসআইকে কোপালো ছিনতাইকারীরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ১৮:২৪

আদাবর থানা, ঢাকা।

ঢাকা: রাজধানীর আদাবরে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ধরতে গিয়ে আদাবর থানার ওসি ও এসআইকে ছিনতাইকারী কর্তৃক কোপানোর ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে দুই ছিনতাইকারী গুলিবদ্ধ হয়। এতে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় পুলিশ অভিযান চালালে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

আহত আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীদের চাপাতির আঘাতে আমি ও উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হন। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।’

বিজ্ঞাপন

আটককৃতরা হলো রুবেল, আমির, কাশেম ও জয়। তাদের মধ্যে রুবেল পুলিশের গুলিতে আহত হয়েছেন।

এদিন, কিশোর গ্যাং ‘কবজি কাটা গ্রুপ’ সকাল সাড়ে ১০টার দিকে আদাবরের ৭ নম্বর সড়কে বিকাশের দোকানদারকে কুপিয়ে ৩ লাখ টাকা ও মোবাইলফোন ছিনতাই করে। এ বিষয়ে ভুক্তভোগী শফিকুলের স্বজন মো. মুসলিম বলেন, ‘আমার ভাই বাসা থেকে নগদ ৩ লাখ টাকা নিয়ে দোকানে আসে। সে দোকান খুলে বসা মাত্রই ৪ থেকে ৫ জন চাপাতি হাতে দোকানে আসে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তার ডান হাতে কোপ দিয়ে টাকা ও বিকাশ ব্যবহার করার মোবাইলফোন নিয়ে যায়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর