Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ৮৭ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৫:০৪ | আপডেট: ২৯ জুন ২০২৬ ১৬:০৩

ডিএমপি’র লোগো। ফাইল ছবি

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানী থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রোববার (২৮ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে একজন তালিকা-বহির্ভূত চাঁদাবাজ। এ ছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৭ জন এবং মাদক কারবারে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর