Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবি মেট্রোরেল স্টেশন ৩ ঘন্টা বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ১৫:৫৮

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন

ঢাকা: মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন সাময়িকভাবে আজ (১ জুলাই) বিকেল ৩টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।

বুধবার (১ জুলাই) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের প্রেক্ষিতে আজ ১ জুলাই (বুধবার) বিকেল ৩টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ থাকবে।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর