Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫২

ঢাকা: রাজধানী ঢাকার ওপর দিয়ে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া সকাল থেকেই আকাশ থাকতে পারে মেঘলা থাকবে দেশের বিভিন্ন এলাকায়। এবং দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। কোথাও কোথাও হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি, আবার কয়েকটি এলাকায় নামতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেশের আবহাওয়ার এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

সকালের দিকে দেশের বেশির ভাগ এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

ঢাকার ক্ষেত্রেও সকাল থেকে আকাশ মেঘলা থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।

এছাড়াও ‘আবহাওয়াবিদ’-এর তথ্যমতে, চট্টগ্রাম বিভাগ থেকে ঢাকার দিকে ধীরগতিতে একটি বজ্রঝড় অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ঝড়টি কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে অতিক্রম করছে। পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে নারায়ণগঞ্জ ও নরসিংদীর ওপর দিয়ে এবং সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে ঢাকার ওপর দিয়ে বজ্রঝড়টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

এ সময় রাজধানীতে ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত বৃষ্টিপাত স্থায়ী হতে পারে।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস
২২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫২

আরো

সম্পর্কিত খবর