Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৮

প্রতীকী ছবি

রাজধানীতে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক (৬০) ও (৭০) বছর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এলাকা থেকে ওই দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

প্রথম ঘটনাটি ঘটে বেলা ১২টার দিকে। শাহবাগ এলাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। দুপুর ১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে একটি মরদেহ ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের পাশ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। যাদের বয়স হবে আনুমানিক (৬০) ও (৭০) বছর। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, তারা ভবঘুরে প্রকৃতির ছিলেন। দীর্ঘদিন ধরে ওই এলাকাতেই অবস্থান করছিলেন। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত করতে সিআইডির ক্রাইমসিন টিমকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর