Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি সোনা উদ্ধার, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৬ ১৭:৪২

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর দেহ তল্লাশি করে ১ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট।

এঘটনায় বিমানকর্মী ওবায়দুর রহমান ও এক যাত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১ দশমিক শূন্য ৫ কেজি, যার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে এক যাত্রীকেও আটক করা হয়। এ ঘটনায় উদ্ধার করা সোনাসহ জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর