Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় বায়ুদূষণ কমলেও মান অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৬ ১১:২৯

ঢাকা: দুর্গাপূজার লম্বা ছুটিতে রাজধানী এখন অনেকটাই ফাঁকা। যানজটবিহীন ঢাকা তাই কিছুটা দূষণমুক্ত । কিন্তু বায়ুদূষণের মাত্রা কমলেও মানুষের জন্য এখনও ‘অস্বাস্থ্যকর’ ।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক অনুযায়ী, বিশ্বের ১২৬ শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকা অবস্থান আজ ১৬তম।

১৫১ স্কোর নিয়ে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (আইকিউএয়ার) ঢাকা শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। যার বায়ুমান স্কোর ৩৯৮। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়। এ ছাড়া বায়ুমান স্কোর ২২৮ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, ১৭৮ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই, ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সেনেগালের ডাকার এবং পঞ্চম স্থানে থাকা মালয়েশিয়ার কুয়ালালামপুরের স্কোর ১৭২।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

বায়ুদূষণের কারণে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। এ কারণে দূষণ বেশি থাকলে তাঁদের দীর্ঘক্ষণ বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়। প্রয়োজন হলে বাইরে বের হওয়ার সময় উপযুক্ত মাস্ক ব্যবহার করা উচিত।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

অসুস্থ হয়ে হাসপাতালে ৩ মন্ত্রী
২৩ অক্টোবর ২০২৬ ১০:০৪

আরো

সম্পর্কিত খবর