Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্রগ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্ত্রী-সন্তানের পর মারা গেলেন সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৮ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩০

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ মো. সাখাওয়াত হোসেনসহ অনান্যরা। ছবি: সারাবাংলা

ঢাকা: ট্টগ্রামের হালিশহরের এক বাসায় বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ দগ্ধ ৯ জন দগ্ধের ঘটনায় স্ত্রী-সন্তানের পর মারা গেলেন সাখাওয়াত হোসেন (৪৯)। এ নিয়ে এই ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, সাখাওয়াতের স্ত্রী নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, ছোট ভাই সামির আহমেদ সুমন, ছোট ভাইয়ের স্ত্রী আশুরা আক্তার পাখি মারা গেছেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সাখাওয়াত হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাখাওয়াতের শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল।

বিজ্ঞাপন

ডা. শাওন আরও জানান, বর্তমানে সাখাওয়াতের মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা ৩৮ শতাংশ, ভাইয়ের মেয়ে আয়েশা ৪৫ শতাংশ, ভাইয়ের ছেলে ফারহান আহমেদ আনাস ৩০ শতাংশ এবং আরেক ভাই শিপন ৮০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের সবার অবস্থাই আশংকাজনক।

এর আগে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহরের বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যার দিকে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে স্বজনরা।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর