Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওআইসি’র বৈঠকে যোগ দিতে সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে অংশ নিতে সৌদি আরব যাচ্ছেন ড. খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম বিদেশ সফর।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ওআইসি’র জরুরি অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জেদ্দা যাচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। বৈঠকের ফাঁকে সদস্যভুক্ত একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

কূটনৈতিক সূত্রগুলো জানায়, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি অবৈধভাবে দখলের পর সেখানে নতুন করে ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার। পাশাপাশি এলাকাটিকে ইসরায়েলের সার্বভৌম ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয়ার পরিকল্পনার কথাও বলা হয়েছে। এ সিদ্ধান্তের প্রেক্ষিতেই ওআইসি’র এ জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

ভোগরা বাইপাসে ১১ দলের পথসভা
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪০

আরো

সম্পর্কিত খবর