Thursday 22 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হুতি হামলা: কূটনীতিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৬ ১৩:০৯

ওয়াশিংটন ডি.সি.-তে অবস্থিত মার্কিন পররাষ্ট্র দফতর। রয়টার্স।

মার্কিন পররাষ্ট্র দফতর সৌদি আরবে অবস্থিত তাদের মিশনগুলো থেকে কিছু কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া, ওই অঞ্চলে অবস্থিত আরও কয়েকটি মার্কিন মিশন থেকেও পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বুধবার (২১ অক্টোবর) মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, সৌদি আরবে হুতিদের কয়েকটি হামলার প্রেক্ষাপটে এই নির্দেশ দেওয়া হয়েছে।

এর মধ্যে দাম্মামের একটি বেসামরিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত ও আটজন আহত হয়েছেন এবং একটি তেলক্ষেত্রে ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন।

বিজ্ঞাপন

টমি পিগট বলেছেন, ইরানের সমর্থনপুষ্ট হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ক্রমেই বেশি শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। এর মধ্যে দেশটির বেসামরিক বিমানবন্দরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলাও রয়েছে। এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হচ্ছেন। পাশাপাশি যাতায়াতব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটছে।

টমি পিগট আরও বলেন, ‘মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।’

মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার ও বাহরাইন থেকেও মার্কিন দূতাবাসের কিছু কর্মীর পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হচ্ছে।

তবে টমি পিগট বলেছেন, বুধবারের নির্দেশটি শুধু সৌদি আরবে মার্কিন দূতাবাসের যেসব কর্মীর আপাতত থাকা জরুরি নয়, তাদের ও তাদের পরিবারের সদস্যদের জন্য।

রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস বুধবার সৌদি আরবে হুতিদের পক্ষ থেকে আরও হামলার আশঙ্কায় একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

চলতি মাসে সৌদি আরবে প্রায় প্রতিদিনই হামলা চালিয়েছে হুতিরা। এর মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাও রয়েছে। কয়েক বছরের মধ্যে এটি ছিল সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা। হুতিদের সঙ্গে সৌদি আরবের যুদ্ধের তীব্রতা বাড়ার মধ্যেই এসব হামলা হচ্ছে।

বিজ্ঞাপন

আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ
২২ অক্টোবর ২০২৬ ১২:২২

আরো

সম্পর্কিত খবর