চট্টগ্রাম: চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রেই প্রকৃতির মাঝে মননশীলতা ও আধুনিকতার এক অনন্য সমন্বয় ফয়’স লেক পর্যটন কেন্দ্র। পাহাড় আর হ্রদের মিতালিতে গড়ে ওঠা এই সৌন্দর্যভূমি দেশ-বিদেশে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। বছর ঘুরে আসা খুশির ঈদকে আরও রঙিন ও প্রাণবন্ত করে তুলতে প্রতিবারের মতো এবারও প্রস্তুত চট্টগ্রামের এই আদর্শ ভ্রমণ গন্তব্য।
আসন্ন ঈদুল ফিতরের লম্বা ছুটিতে যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য ফয়’স লেক এক অনন্য স্থান।
প্রকৃতির কোলে গড়ে ওঠা অপার সৌন্দর্যের লীলাভূমির মাঝে অ্যামিউজমেন্ট পার্কে রয়েছে অত্যাধুনিক আনন্দময় রাইডস, আনন্দে হারিয়ে যাওয়ার মতো ওয়াটার পার্ক, অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বেইসক্যাম্প, দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য আধুনিক রির্সোট ও বাংলো।
ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক
সব বয়সী মানুষের জন্য রয়েছে নানা আয়োজন ফয়’স লেক কনকর্ডে, পুরো পার্ক জুড়ে রয়েছে নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গে আধুনিক বিনোদন ব্যবস্থা। সাহসী ও রোমাঞ্চপ্রিয়দের জন্য পার্কে নতুন যুক্ত হয়েছে টর্নেডো ৩৬০ ডিগ্রি। এ ছাড়া এয়ারবর্ন শট, ফ্লাইং বাস, স্কাই হুপার, হ্যাপী ক্যাঙ্গারু ও সান-মুনসহ রয়েছে বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, পাইরেট শিপ, ফেরিস হুইল এবং অ্যাপেলো ফ্লাইটের মতো জনপ্রিয় সব রাইডস।

ছোটদের জন্য রয়েছে হ্যাপি জাম্প, পনি অ্যাডভেঞ্চার, বেবি ড্রাগন, সার্কাস ট্রেন, কিডল টাওয়ার এবং বাম্পার বোটসের মতো সব রাইড।
অবারিত নীল আকাশ স্বচ্ছ জল রাশি থোকা থোকা সবুজের সৌন্দর্য উপভোগের জন্য নির্দিষ্ট সময় লেক ভ্রমণের জন্য রয়েছে ইঞ্জিন সংযোজিত নৌকাসহ প্যাডেল বোট ও কাওয়া কিং।
সী ওয়ার্ল্ড ওয়াটার পার্ক
ফয়’স লেক এক প্রান্তে বিশেষ আকর্ষণ হিসেবে আছে সী ওয়ার্ল্ড ওয়াটার পার্ক যেখানে কৃত্রিম ঢেউয়ের জোয়ারে ভরপুর আনন্দে মেতে উঠতে পারে সব বয়সী দর্শনার্থীর। ওয়াটার পার্কে আছে বিভিন্ন রকমের ওয়াটার রাইডস যেমন; ওয়েভ পুল, ফ্যামিলি পুল, মাল্টি স্লাইড, ডোম স্লাইড, ড্যানসিং জোন, চিলড্রেন জোনসহ নানা রকম রাইড।
অতিথিদের সুবিধার জন্য এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা চেঞ্জিং রুমের ব্যবস্থা। পার্কের মধ্যেই সকল বয়সীদের জন্য রয়েছে গিফ্ট শপ যেখানে প্রয়োজন মেটানোর জন্য সব রকম পণ্যের সমারোহ, আর রয়েছে খাবারের জন্য বেশ কয়েকটি রেস্টুরেন্ট যেখান থেকে অনায়েসেই পাওয়া যাবে নানা স্বাদের খাবার।

ওয়াটার পার্ক সী ওর্য়াল্ড ঘেঁষেই রয়েছে ফয়’স লেক রিসোর্ট যেখানে বিভিন্ন আরামদায়ক ও আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত কক্ষ। রির্সোটে রেস্টুরেন্টে রয়েছে দেশি-বিদেশি নানা রকম খাবারের সমারহ। সব মিলিয়ে ঈদের ছুটি পরিপূর্ণ করে আমোদ আর উল্লাসে দিন কাটানোর জন্য ফয়’স লেক রিসোর্টের জুড়ি নেই। যেকোনো উৎসবে ওয়াটার পার্ক হয়ে ওঠে এ অঞ্চলের বিনোদনের স্বর্গরাজ্য।
ফয়’স লেক বেইসক্যাম্প
ফয়’স লেক কনকর্ড ভিন্ন ধর্মী সংযোজন, ফয়’স লেক বেসক্যাম্প বিনোদনের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। ভ্রমণপিপাসুদের জন্য ভিন্নধর্মী সব অ্যাডভেঞ্চার আয়োজন যেখানে সারাদিন দূর্দান্ত অভিজ্ঞতা অর্জনের জন্য ফয়’স লেক বেইসক্যাম্প জন্য উপযুক্ত স্থান এই ঈদে।
খোলা আকাশের নিচে আর্চারি, ক্লাইম্বিং ওয়াল, ট্রি টপ একটিভিটি কিংবা বিশাল ফয়’স লেক-এ কায়াকিং বা বোট রাইড যেকোনো দর্শনার্থীকে চাঙা করে তুলবে নিমিষেই। ঘন সবুজে তাবু টাঙ্গিয়ে রাতের সৌন্দর্য উপভোগের এক অনন্য সুযোগ রযেছে ক্যাম্পে।

প্রস্তুতির বিষয়ে কনকর্ড অ্যান্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ ঘোষ সারাবাংলাকে বলেন, সব বয়সী মানুষ ইতিমধ্যে ফয়’স লেক কমপ্লেক্সকে আনন্দ-বিনোদনের জন্য বেছে নিয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ও নির্মল আনন্দের কারণে এবার ঈদেও প্রচুর দর্শনার্থীর আগমন ঘটবে বলে আমরা আশাবাদী। বিশেষ করে এ অঞ্চলের প্রবাসী এবং লম্বা ছুটির কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের ভিড় থাকবে।
বিশ্বজিৎ ঘোষ বলেন, ঈদের বিশেষ সময় কাটানোর জন্য ফয়’স লেক কনকর্ড-এ বিশেষ আয়োজন করা হয়। ঈদ উপলক্ষ্যে ঈদের দ্বিতীয় দিন থেকেই ওয়াটার পার্ক সী ওর্য়াল্ডে থাকছে ডিজে শো, ডান্স শো, ম্যাজিক শো ইত্যাদি। প্রাকৃতিক জলরাশির মাঝে নৌভ্রমণ করতে অনেকেই পছন্দ করেন তাই ঈদ প্রস্তুতি হিসবে নৌভ্রমণের নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা। সৌন্দর্য বাড়াতে বর্তমানে পুরো কমপ্লেক্স পরিচ্ছন্নতামূলক কর্মকাণ্ড ও নানা রঙে রাঙানোর কাজ চলছে।

তিনি আরও বলেন, বিগত সময়ের অভিজ্ঞতা ঈদ উৎসবে দেশের বিভিন্নপ্রান্ত থেকে দর্শনার্থীদের ব্যাপক আগমন ঘটাবে বলে আশাবাদী। এই ঈদে সকলকে নিয়ে উৎসবমুখর পরিবেশে নিরাপদ ঈদের ছুটি কাটানোর জন্য আদর্শ স্থান বেড়িয়ে আসতে পারেন ফয়’স লেক কমপ্লেক্সে।