Tuesday 12 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ফটিকছড়িতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১২:৩৬

মো. আয়াত।

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে সাপের কামড়ে আয়াত নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড়ের তৈয়্যবিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আয়াত স্থানীয় বাসিন্দা মো. রবিউল হোসেনের ছেলে।

জানা গেছে, মায়ের সঙ্গে টিউবওয়েলের পানি আনতে গিয়ে শিশুটি বিষাক্ত সাপের কামড়ে আহত হয়। পরে তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শিশুটির মৃত্যু হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিক চিকিৎসা না দিয়ে রক্ত পরীক্ষা করতে গিয়ে দীর্ঘ সময় বিলম্ব করা হয়। প্রায় দেড় ঘণ্টা পর শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত শিশুর চাচা মুহাম্মদ শওকত বলেন, ‘সাপ কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসা শুরু না করে পরীক্ষা-নিরীক্ষার নামে সময় নষ্ট করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নিলে হয়ত শিশুটিকে বাঁচানো যেত।’

সারাবাংলা/এসএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর