Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ০৯:২৪

প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মাহিয়া আনুরা আনিসা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর ১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসা ফটিকছড়ি উপজেলার হেয়াকো চিকনছড়া এলাকার নুর আহমদের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) আনিসা তার মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার (২০ মে) দুপুরে তার মামাতো ভাইয়ের সঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে নামে। আনিসার মামা মো. মহসিন জানান, তার ছেলে সাঁতার জানলেও আনিসা সাঁতার জানতো না। তিনি পুকুরে গিয়ে দেখেন তার ছেলে আনিসাকে পানি থেকে তোলার চেষ্টা করছে। পরে তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌর সদরের বিএম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিএম হাসপাতালের চিকিৎসক ডা. আরাফাত জানান, হাসপাতালে আনার আগেই আনিসার মৃত্যু হয়েছিল এবং তার নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। তিন বোনের মধ্যে দ্বিতীয় আনিসা হেয়াকো চিকনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বুধবার বাদ মাগরিব নিজ গ্রাম চিকনছড়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর