Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ২২:৩২

চট্টগ্রামে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলায় চাঁনখালী খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১২ দিকে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, স্থানীয় এক জেলে খালে জাল বসিয়েছিলেন। সকালে সেই জাল তুলতে গিয়ে খালের পানিতে অর্ধগলিত মরদেহটি দেখতে পান। এরপর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) জিয়াউল হক বলেন, ‘মরদেহটি ৫-৬ দিন আগের। অর্ধগলিত হওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না তা বোঝা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, নিহত ব্যক্তির পরনে সাদা শার্ট ছিল। তার আনুমানিক বয়স ৪৫ থেকে ৫০ বছর। ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর