Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ১৬:২৪

প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে জহুরুল আনোয়ার (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহুরুল আনোয়ার হামজাটিলা এলাকার মৃত ফজল করিমের ছেলে।

শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের মধ্যে দুইজন প্রবাসে এবং একজন দেশে অবস্থান করছেন।

নিহতের ছেলে খালেদ জানান, তার পিতা জহুরুল আনোয়ার সম্প্রতি এক আত্মীয়ের কাছে কিছু জমি বিক্রি করেছিলেন। সেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন।

বিজ্ঞাপন

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, ‘নিহত মুক্তিযোদ্ধা আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানতে পেরেছি। মূলত প্রতিবেশীর কাছ থেকে বিক্রিত জমির টাকা না পাওয়াতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বাড়ির সিড়ির রেলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় ওই মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

বিজ্ঞাপন

আইজিপিসহ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর