Sunday 21 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৬ ১২:০৯ | আপডেট: ২১ জুন ২০২৬ ১২:৪১

লক্ষ্মীপুর: সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মোশারফ হোসেন মিয়া আর নেই।

শনিবার (২০ জুন) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও নানাবিধ রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রোববার (২১ জুন) বাদ আসর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পারিবারিক ও রাজনৈতিক সূত্র জানায়, প্রবীণ এই জননেতা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিসংগ্রামের অন্যতম সংগঠক হিসেবে তিনি অনন্য ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর-৪) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধের ইতিহাসে মোশারফ হোসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি জয় বাংলা বাহিনী বা বিএলএফ-এর নোয়াখালী ও হাতিয়া অঞ্চলের জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধ সংগঠনে সক্রিয় ভূমিকা রাখেন।

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

সারাবাংলা/এসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর