Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতকানিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৬ ১২:৫৭

নিহত জান্নাতুল ফেরদৌস নয়ন

চট্টগ্রাম: জেলার সাতকানিয়া উপজেলায় বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস নয়ন (২২) সৌদি প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তাদের এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শাশুড়ির সঙ্গে নাস্তা করার পর নয়ন নিজ কক্ষে চলে যান। সকাল ১০টার দিকে তার শাশুড়ি বাড়ির পাশের ক্ষেতে সবজি তুলতে যান। কিছুক্ষণ পর এক প্রতিবেশী এসে জানান, ঘরের ভেতর এক বছরের শিশুটি অস্বাভাবিকভাবে কান্নাকাটি করছে। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে রুমের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় নয়নের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তবে কী কারণে ওই গৃহবধূ এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।’

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সারাবাংলাকে বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সুরতহাল প্রতিবেদনের পর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে আত্মহত্যার পেছনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর