Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুবলীগের মিছিল থেকে চবির কর্মকর্তা আটক

চবি করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ২৩:০৫

আটক সেকশন অফিসার সরোয়ার হোসেন খোকন।

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের সেকশন অফিসার সরোয়ার হোসেন খোকনকে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) রাতে হাটহাজারীতে যুবলীগের স্থানীয় নেতাকর্মীদের মিছিল-পরবর্তী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রোববার (১৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হাটহাজারী থানা সূত্রে জানা যায়, ১৫ আগস্ট হাটহাজারীতে যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা মিছিল বের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। মিছিল-পরবর্তী অভিযানে সরোয়ার হোসেন খোকনকে আটক করা হয়।

এ বিষয়ে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, পুলিশের অভিযান চালিয়ে যুবলীগের মিছিল থেকে স্থানীয় নেতাকর্মীদের আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে চবির এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক আলম চৌধুরী বলেন, আমাদের হলের এই কর্মকর্তা আটক হয়েছেন বলে জানতে পেরেছি। তবে কী কারণে তিনি আটক হয়েছে তা জানি না।

সারাবাংলা/এমআর/এসএস