Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নিখোঁজের ৩ দিন পর ধানখেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ২১:১৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সিলেট: জেলার জকিগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর নোমান আহমেদ (৫০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কালিগঞ্জ বাজারের পাশের শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নোমান আহমদ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামের মরহুম আব্দুল জব্বারের ছেলে।

নিহতের আত্নীয় সুমন আহমদ জানান, গত তিন দিন ধরে নোমান আহমদের কোনো সন্ধান না পেয়ে র‌্যাব ৯ অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মধ্যে খবর পাই আমার দুলাভাইয়ের মরদেহ ধানখেতে পড়ে আছে। এরপর পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

স্থানীয়দের মতে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এখনো হয়নি। তবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর