Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বগুড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৬:০৬

মরদেহ। প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার শেরপুরে মুক্তা খাতুন (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ পরিবারের কারো খোঁজ মেলেনি।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তা লাঙ্গল মোড়া গ্রামের বুলু মিয়ার মেয়ে ও ইয়াসিন আলীর স্ত্রী।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ মুক্তা সন্ধ্যায় বিষপান করলে পরিবারের লোকজন উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই গৃহবধূর পরিবার জানায়, প্রতিবেশীরা তাদেরকে রাত ৯টার দিকে মোবাইলে ফোন দিয়ে জানায় মুক্তা আত্মহত্যা করেছেন। এ সময় পরিবারের সদস্যরা মুক্তার স্বামী ইয়াসিনের সঙ্গে মোবাইলে কথা বলতে চায়। কিন্তু ওই প্রতিবেশী জানান, তারা সবাই লাশ রেখে বাড়ি থেকে পালিয়েছেন। খবর পেয়ে রাত ১টার দিকে শেরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর