Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহকর্মীকে নির্যাতন, স্ত্রীসহ গ্রেফতার বিমানের এমডি

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৭ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৯

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ড. মো. সাফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমান ও তার স্ত্রীসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩টায় রাজধানীর উত্তরা-৯ নম্বর সেক্টর এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক আহমেদ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় বিমানের এমডি ও স্ত্রীসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। ভোর রাত সাড়ে ৩টায় উত্তরার বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এই মামলায় তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

জানা গেছে, সাফিকুর রহমানের বাসায় একটি শিশু গৃহকর্মীর কাজ করে। ওই গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে মারধর করে আসছিলেন তিনি।

ড. মো. সাফিকুর রহমান ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ, পরিচালক প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট এবং পরিচালক বিপণন ও বিক্রয় হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও, তিনি ট্যারিফ, মার্কেট রিসার্স, রিজার্ভেশন, কার্গো প্রভৃতি শাখায় কাজ করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

ষাটের দশকের স্নিগ্ধতায় বুবলী
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৪

আরো

সম্পর্কিত খবর