Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা: শুটার রহিম ৫ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানীর পশ্চিম তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ড মামলায় গ্রেফতার মো. রহিম ওরফে শুটার রহিমকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম আসামি রহিমকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে বলা হয়, এ মামলায় এর আগে গ্রেফতার হওয়া শুটার জিন্নাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে জানায় যে রহিমই ভিকটিমকে গুলি করেছে। এছাড়া সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেও ঘটনার সত্যতা পাওয়া গেছে।

এর আগে, গত ৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম তেজতুরী বাজারের হোটেল সুপার স্টারের পাশের গলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমানকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে মুছাব্বিরসহ দুজন গুলিবিদ্ধ হন।

স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় আহত সুফিয়ান বেপারী মাসুদকে (৪০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর