Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন অস্থিতিশীল করতে বাড্ডায় অস্ত্র-গোলাবারুদ মজুদ, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৬

বাড্ডায় মজুদ করা অস্ত্র-গোলাবারুদ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র-গোলাবারুদ নির্বাচনি পরিবেশ অস্থিতিশীল করার জন্য মজুদ করায় ঘটনাস্থল থেকে মেহেদী হাসান বিপু নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বাংলাদেশ সেনাবাহিনী থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টায় রাজধানীর উত্তর বাড্ডা এলাকার পোস্ট অফিস পাড়ায় নিজ বাসভবনে মো. মেহেদী হাসান বিপু আসন্ন নির্বাচনি পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বেশ কিছু সংখ্যক অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপনে মজুদ করে রেখেছে। তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানিক দল তাৎক্ষণিকভাবে ওই বাসভবনে সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে ৭ টি পিস্তল, ৩ টি রিভলবার, ২ টি এয়ারগান, ১ টি ০.২২ মিমি বোরের রাইফেল, ২ টি রাইফেল ম্যাগাজিন, ৮ টি পিস্তল ম্যাগাজিন, ৩৯৪ রাউন্ড পিস্তল এ্যামুনিশন, ৩০ পিস কার্তুজ, ২ সহস্রাধিক এয়ারগান প্যালেটস, ১ টি দূরবীন, ৪ টি পিস্তল গ্রীপ সাইট কভার, ৩ টি চাইনিজ কুড়াল, ১ টি বিদেশি ছুরি, ২ টি ওয়াকিটকি সেট, ১ টি ওয়াকিটকি ব্যাটারি এবং ১ টি ল্যাপটপ (চার্জার সহ) উদ্ধার করা হয়। এসময় মেহেদী হাসান বিপুকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

সেনাবাহিনী আরও জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে কঠোরভাবে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোনো আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দিন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর