Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মোবাইল নিষেধাজ্ঞা হলো মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো সিদ্ধান্ত’

স্টাফ করেসেপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৯

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ফাইল ছবি

ঢাকা: ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা হলো মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো সিদ্ধান্ত। এতে নির্বাচন প্রক্রিয়ার অবাধ তথ্য প্রবাহ ও স্বচ্ছতা-জবাবদিহির ঝুঁকি সৃষ্টি করবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞার ঘোষণাকে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের পরিপন্থী, অযৌক্তিক ও অপরিণামদর্শী সিদ্ধান্ত।

এ ধরনের সিদ্ধান্ত নির্বাচন ব্যবস্থাপনায় অবাধ তথ্য প্রবাহ, স্বচ্ছতা, জবাবদিহি ও বিশেষ করে ভোটারদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করার পরিবর্তে নতুন করে সন্দেহ ও প্রশ্নের জন্ম দিচ্ছে এবং ভোটারের আস্থা ও অংশগ্রহণে নিরুৎসাহিত করার মতো নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত সংস্থাটির।

বিজ্ঞাপন

অবিলম্বে এ ধরনের অপরিণামদর্শী সিদ্ধান্ত বাতিলের জন্য নির্বাচন কমিশনকে আহ্বানও জানিয়েছে টিআইবি।

সারাবংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর