Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মারধরের শিকার সাংবাদিক

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২২ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৩

সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মারধরের শিকার বাংলানিউজের সাংবাদিক। ছবি: সংগৃহীত

ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মারধরে তোফায়েল আহমেদ (২৫) নামে বাংলানিউজ টোয়েন্টিফোরের এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ওই সাংবাদিককে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হসপাতালে আহত সাংবাদিক তোফায়েল জানান, তিনি বাংলা নিউজের মাল্টিমিডিয়াতে কাজ করেন। সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযান চলছিল। সেখানে তিনিসহ আরও সাংবাদিক ভিডিও করছিলেন। কিন্তু পুলিশ তাকে ভিডিও করতে নিষেধ করেন।

তিনি জানান, পরে ভিডিও করতে গেলে পুলিশের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চার/পাঁচ জন পুলিশ কনস্টেবল তাকে পিটিয়ে আহত করে। পরে সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইভ চলাকালীন কোনো উসকানি ছাড়াই একদল পুলিশ সদস্য এসে তোফায়েলকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে পুলিশ। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং একের পর এক লাঠি দিয়ে আঘাত করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মারধরে আহত হয়ে এক সাংবাদিক হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৮

আরো

সম্পর্কিত খবর