Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৫

মো. সরওয়ার।

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপার নিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার এই দায়িত্ব পালন করবেন ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা হিসেবে কোন কর্মকর্তা যোগদান না করা পর্যন্ত জনাব মো. সরওয়ার, বিপিএম-সেবা (বিপি-৬৭৯৫০৩১৭১৭), অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি), ডিএমপি, ঢাকা, পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকার দায়িত্বে থাকবেন।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল বুধবার পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৫

আরো

সম্পর্কিত খবর