Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরাগে ডাকাতের হামলায় বৃদ্ধা নিহত, টাকা-স্বর্ণালঙ্কার লুট

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ০৯:৪৩ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ১০:৪৩

ঢাকা: রাজধানীর তুরাগের একটি বাসায় ডাকাতের হামলায় রেজিনা মমতাজ (৬৬) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) দিবাগত রাতে তারাবির নামাজ চলাকালে এ ঘটনা ঘটে। ওই বাসা থেকে স্বর্ণ ও টাকা লুট করা হয়েছে।

এবিষয়ে তুরাগ থানার ডিউটি অফিসার অপূর্ব দত্ত সোমবার দিবাগত ভোররাতে বলেন, তুরাগের ১৫ নম্বর সেক্টরের ই-ব্লকের ৪ নম্বর সড়কের ১৫ নম্বর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের একাধিক টীম কাজ করছে। তবে ডাকাতরা আরও কি কি নিয়ে গেছে এখনও বিস্তারিত জানা যায়নি।

স্থানীয় লোকজন বলেন, তুরাগের ১৫নং সেক্টর এলাকায় বসতি কম নির্জন একটি এলাকা। স্থায়ী বাসিন্দার তুলনায় অস্থায়ী ভাসমান লোকজন এই এলাকায় বেশি বসবাস করেন। সন্ধ্যা হলেই কিশোর গ্যাং আর ডাকাত আতঙ্কে জীবনযাপন করতে হয়।

বিজ্ঞাপন

তারা জানান, তুরাগের ১৫ নম্বর সেক্টর এলাকায় এবং উত্তরার ১০, ১১, ১২ ও ১৩ নম্বর সেক্টরে কিশোর গ্যাং উৎপাত আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর