Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮১০ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৮:২৯ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১৯:৩৫

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮১০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রোববার (৮ মার্চ) বিকেলে ডিএমপির উপ-পুলিশ (ডিসি-মিডিয়া) কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার (৭ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৬৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৩টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৫৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০টি বাস, ২২টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৪টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ৬৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮টি বাস, ১২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৫ সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৭টি বাস, ৫টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ৯৭টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৪৮টি গাড়ি ডাম্পিং ও ১৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর