Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯২ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ২২:১৩

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০৯২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার (৯ মার্চ) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, রোববার (৮ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, ২টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ৯২টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৪ টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ৭৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫টি বাস, ৫ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ৭১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৪টি বাস, ২৩টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৪টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪টি বাস, ৩টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৭১টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯টি বাস, ১১টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৩৩ সিএনজি ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ২৩১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১২টি বাস, ৬টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৬০টি গাড়ি ডাম্পিং ও ১৪৪টি গাড়ি রেকার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর