Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৫:২৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ফাইল ছবি

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১১২৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার (৯ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১০০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১টি বাস, ১০টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ৯৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ৬১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৮টি বাস, ২৭টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১৪৭টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ৬টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১০টি বাস, ৯টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৭টি বাস, ১২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৪৩ সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১১টি বাস, ২টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ২১৫টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৩৯২টি গাড়ি ডাম্পিং ও ২৫২টি গাড়ি রেকার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর