Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ২১:২০ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ২১:২১

ঢাকা: রাজধানীর মিরপুরে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনায় মো. শাহারুল ইসলাম বাপ্পি (৪৯) ও মো. বাচ্চু মিয়া (৪৩) নামের দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১১ মার্চ) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, মিরপুরে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম থানাধীন মাজার কো-অপারেটিভ মার্কেটের ‘মায়ের দোয়া ফটোকপি অ্যান্ড কম্পিউটার’ দোকানে অভিযান চালানো হয়। অভিযানে প্রতারণার সঙ্গে জড়িত মো. শাহারুল ইসলাম ও মো. বাচ্চু মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে তৈরি বিভিন্ন জাল কাগজপত্র, নিয়োগপত্র, সরকারি লোগো সম্বলিত প্যাড, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, একাধিক সিল ও স্ট্যাম্প প্যাড, দুটি হার্ডডিস্ক, একটি এলইডি মনিটর এবং মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। তাদের বিরুদ্ধে প্রতারণাসহ সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ও ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর