Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিএমপির লালবাগ বিভাগের নতুন ডিসি তালেবুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ২২:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হয়েছেন মুহাম্মদ তালেবুর রহমান। বর্তমানে তিনি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসির দায়িত্বে রয়েছেন।

বুধবার (২৫ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা তালেবুর রহমান ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ডিএমপির মিডিয়া শাখার ডিসি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১০ মার্চ এক প্রজ্ঞাপনে লালবাগ বিভাগের ডিসি তারেক মাহমুদকে সরিয়ে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) করা হয়। এরপর পদটি খালি হওয়ায় তালেবুর রহমানকে সেখানে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

তালেবুর রহমান ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে চাকরি জীবন শুরু করেন। ২০১৩ সালে অতিরিক্ত পুলিশ সুপার এবং ২০১৮ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে যোগ দেওয়ার আগে পুলিশ সদরদফতরের এআইজি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেছেন তালেবুর রহমান।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

টিসিবি'র কার্ড: কারা ও কীভাবে পাবেন
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৩

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৯

আরো

সম্পর্কিত খবর