Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পূর্বাচলে গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০টি ঘোড়া উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৬:১০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির খবরে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল থেকে জবাই করা ৯টি ও জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে ৯৯৯–এ খবর পেয়ে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের হারারবাড়ী এলাকার একটি প্লটে অভিযান চালিয়ে এসব ঘোড়া উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশের সদস্যরা।

স্থানীয়রা জানান, গত ৬ বছর ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে ঘোড়াগুলো রাতের আঁধারে আশপাশের খাবার হোটেলে সরবরাহ করে থাকে। বাজারে গরুর মাংস কেজি ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা। কিন্তু ২০০ থেকে ৩০০ টাকা কেজিতে ঘোড়ার মাংস বিক্রি করা হয়। আর তা সাধারণ ক্রেতাদের কাছে গরুর মাংস বলে বিক্রি করে আসছে চক্রটি।

বিজ্ঞাপন

– ছবি : সংগৃহীত

পূর্বাচল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা যৌথভাবে অভিযান চালান। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়।

এবিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, নির্জন স্থানে রাতের আঁধারে ঘোড়া জবাই করে ওই মাংস গরুর মাংস বলে কম দামে বিভিন্ন দোকানে বিক্রি করা হতো। ক্রেতারা তা গরুর মাংস ভেবে কিনে খাচ্ছিলেন। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর