Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ছুরিকাঘাতে স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৬:১৩ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৭:৫৫

অভিযুক্ত সাদ্দাম হোসেন।

নওগাঁ: জেলার মহাদেবপুরে আফসানা মিমি (২৮) নামে এক নারী স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৮ মার্চ) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন সাগরকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাতেই উপজেলার বকাপুর এলাকা থেকে সাদ্দামকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

অভিযুক্ত সাদ্দাম হোসেন মহাদেবপুর উপজেলার সদর মধ্যবাজার গ্রামের জান মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পতি মধ্যবাজার এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত ১৬ মার্চ পারিবারিক বিরোধের জেরে সাদ্দাম তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মিমিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর