ঢাকা: রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রোববার বিকেলে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করা হয়েছে। রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।’
ওসি বলেন, ‘তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানতে পেরেছি। সেগুলো খোঁজ নেওয়া হচ্ছে।’