Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ২২:৪৩

গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতা।

কুষ্টিয়া: জেলার মিরপুর উপজেলায় আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমলা সদরপুর বাজার এলাকায় তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম আমলা ইউনিয়নের বিল আমলা এলাকার মৃত আবুল মন্ডলের ছেলে এবং তামাক ব্যবসার সঙ্গে জড়িত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে কয়েকজন দুর্বৃত্ত শফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তার বাম চোয়াল ও পেটের ওপরের অংশে গুলি লাগে। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

অবশেষে দেশে ফিরলেন বুলবুল
২৯ মার্চ ২০২৬ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর