Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬৩ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৫:০৯

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৬৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার (৩০ মার্চ) দুপুরে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, রোববার (২৯ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ২৪টি মোটরসাইকেলসহ মোট ৭০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ১১টি ট্রাক, ২২টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪টি বাস, ১১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১টি সিএনজি ও ১৪টি মোটরসাইকেলসহ মোট ৭২টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ৬টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২০৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৫টি বাস, ৮টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৩ সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ২৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪০টি বাস, ৪টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ২৭২টি মোটরসাইকেলসহ মোট ৫০৪টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৩৭৮টি গাড়ি ডাম্পিং ও ১০০টি গাড়ি রেকার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর