Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাল ভিসা তৈরি করে মানবপাচার, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৫:২১ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৬:০০

ঢাকা: অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিভিন্ন উন্নত দেশে জাল ভিসা তৈরি করে মানবপাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (৩০ মার্চ) দুপুরে র‍্যাব সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিভিন্ন উন্নত দেশে জাল ভিসা তৈরি করে মানবপাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার করেছে র‍্যাব-৪। এ সময় ভিসা তৈরীর ডিভাইস ও বিপুল পরিমাণ জাল ভিসা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৪ ব্যাটালিয়ন সদর দফতরে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বিস্তারিত জানাবেন।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো