ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৪২২ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার (৩০ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ১টি কাভার্ডভ্যান, ২টি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৭৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ২৭টি বাস, ১৫টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৪১টি মোটরসাইকেলসহ মোট ১০০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬টি বাস, ১০টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১১টি মোটরসাইকেলসহ মোট ৫৪টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ২১টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১১৮টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮টি বাস, ৮টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৩৭ সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ২২২টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৩২টি বাস, ৭টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ২১১টি মোটরসাইকেলসহ মোট ৪৬৪টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৯৯টি গাড়ি ডাম্পিং ও ১২১টি গাড়ি রেকার করা হয়েছে।