Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার করছে পুলিশ: ডিএমপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ২০:৪৪ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ ২৩:৪৫

ঢাকা: ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইটের ব্যবহার শুরু করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইটের ব্যবহার শুরু করেছে পুলিশ। স্বল্প খরচে এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগন্যাল লাইট সহজে বহনযোগ্য এবং যেকোনো রাস্তায় ব্যবহার উপযোগী।

তালেবুর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে প্রাথমিকভাবে হাইওয়ে পুলিশ এসব পোর্টেবল সিগন্যাল লাইট স্থাপন করছে। ট্রাফিক ব্যবস্থাপনায় উদ্ভাবনী প্রয়াসের অংশ হিসেবে এসব পোর্টেবল সিগন্যাল লাইট ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আবারও বাড়ল সোনার দাম
৭ মে ২০২৬ ১১:৫৪

আরো

সম্পর্কিত খবর