Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় নিষিদ্ধ আ.লীগের পোস্টার তৈরির অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৬ ১০:১৯

গ্রেফতার মো. আশিকুর রহমান ইমন।

গাইবান্ধা: গাইবান্ধা শহরের একটি অনলাইন কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মসূচি ঘিরে পোস্টার ও লিফলেট তৈরির অভিযোগে মো. আশিকুর রহমান ইমন (৪৯) নামে এক গ্রাফিক্স ডিজাইনারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।

এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ২টা ৪০ মিনিটে গাইবান্ধা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় জেলা পরিষদ মোড়সংলগ্ন ২ নম্বর রেলগেটের পাশে অবস্থিত রাইট ট্র্যাক অনলাইন কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

ডিবি পুলিশের দাবি, আশিকুর রহমান ইমন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘিরে পোস্টার, ব্যানার ও লিফলেট তৈরি করে আসছিলেন। বিশেষ করে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী, শেখ হাসিনার জন্মদিন ও দেশে প্রত্যাবর্তনসহ বিভিন্ন কর্মসূচি উপলক্ষে প্রচারসামগ্রী তৈরি করে অনলাইন মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট নেতাকর্মীদের কাছে পাঠিয়ে দিতেন তিনি।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোত্তালিব জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন কর্মসূচির প্রচারসামগ্রী তৈরির অভিযোগে আশিকুর রহমান ইমনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করার পর তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর