Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নব্য জেএমবি সন্দেহে সিটিটিসি’র হেফাজতে এক শিশু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১৮:৩৮ | আপডেট: ৩ এপ্রিল ২০২৬ ২০:১৪

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন নব্য জেএমবি সঙ্গে জড়িত সন্দেহে এক শিশুকে হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি অভিযান চালিয়ে শিশুটিকে হেফাজতে নেয়। হেফাজতে নেওয়া শিশু শেরে বাংলা নগর থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান ও রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর সঙ্গে যোগাযোগ রয়েছে বলে জানা যায়।

বিজ্ঞাপন

আরিফা আখতার প্রীতি আরও বলেন, হেফাজতে নেওয়া শিশু অনলাইনে অত্যন্ত সক্রিয়। সে দাওলাতুল ইসলামের (আইএস) পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করে সদস্য নিয়োগ করত। এ ছাড়া বোমা তৈরির পিডিএফ ফাইল শেয়ার করত এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দিত বলে জানা যায়।

আইন অনুযায়ী হেফাজতে নেওয়া শিশুকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর